দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে মানবপাচার, জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চার ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (৩৫), টিপু হাওলাদার (২২) এবং মেয়ে রেশমা আক্তার (৩০)।
মঙ্গলবার ট্রাইব্যুনালের কম্পিউটার অপারেটর আকাশ চন্দ্র দাস মামলার নথির বরাত দিয়ে জানান, রেশমা আক্তার ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত থেকে রেশমাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একই গ্রামের শহিদুল ইসলামকে সৌদি আরবে পাঠানোর নামে তার কাছ থেকে মোট ৪ লাখ ৬৭ হাজার টাকা নেওয়া হয়। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি সৌদি আরবে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। আকামা (কাজের অনুমতিপত্র) না থাকার অজুহাতে বাইরে যেতে দেওয়া হয়নি। পরে আকামা করে দেওয়ার কথা বলে আরও ২ লাখ টাকা দাবি করা হয়।
এ অবস্থায় শহিদুল ইসলামের স্ত্রী অহিদা খাতুন আসামিদের কাছে স্বামীকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেও তারা রাজি হননি। পরে তিনি মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর চাপের মুখে শহিদুল ইসলামকে দেশে ফেরত পাঠানো হয়।
রায়ে তিন ভাই রাশেদ, রাসেল ও টিপুকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, ৭ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং ৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের প্রত্যেককে মোট ১৯ বছর কারাভোগ করতে হবে।
অপরদিকে রেশমা আক্তারকে ৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, ৭ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং ৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মোট সাজা ১৭ বছর কারাদণ্ড।
যে আই